Zubeen Garg:প্রিয়তম কণ্ঠস্বরের অকাল প্রয়াণ

Zubeen Garg

Zubeen Garg: আসামের প্রিয়তম কণ্ঠস্বরের অকাল প্রয়াণ

  Zubeen Garg-এর মৃত্যুতে শোকের ছায়া, ভারতের জনপ্রিয় গায়ক ও আসামের সাংস্কৃতিক প্রতীক Zubeen Garg আর নেই। ৫২ বছর বয়সে তিনি সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারান। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা দেশ ও বিশেষত আসাম শোকাহত।

Zubeen Garg

Zubeen Garg  ৯০–এর দশকে আসামে জনপ্রিয়তা পাওয়ার পর,  জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি ‘Gangster’-এর ‘Ya Ali’ গানটির মাধ্যমে। এই গান রাতারাতি তাঁকে সারা ভারতের ঘরে ঘরে পৌঁছে দেয় শুধু হিন্দি নয়, আসামি, বাংলা, নেপালি সহ প্রায় ৪০টিরও বেশি ভাষায় গান রেকর্ড করেছেন। তাঁর কণ্ঠের আবেগ ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে একসূত্রে গেঁথেছে

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,“আজ আসাম তার প্রিয়তম সন্তানকে হারাল। Zubeen Garg শুধুমাত্র এক জন গায়ক ছিলেন না, তিনি আসামের আত্মা ও আবেগের প্রতিচ্ছবি। তিনি যে শূন্যতা রেখে গেলেন, তা আর কোনোদিন পূর্ণ হবে না,ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে আসামের সংস্কৃতির এক স্তম্ভ হিসেবে স্মরণ করবে।

অভিনেতা আদিল হুসেন বলেছেন,“Zubeen Garg-এর অবদান আসামি সঙ্গীত ও সংস্কৃতির জন্য অসাধারণ। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর গান দিয়ে।”

রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক মহল থেকে শুরু করে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। সবাই একবাক্যে বলছেন, Zubeen Garg কেবল একজন গায়ক নন, তিনি ছিলেন আসামের আত্মার সুর

Zubeen Garg-এর মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তাঁর গানের সুর, আবেগময় কণ্ঠ এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে চিরকাল অমর করে রাখবে। তিনি প্রমাণ করে গেছেন, একজন শিল্পীর জীবন শেষ হলেও তাঁর সৃষ্টি কখনও মুছে যায় না

Zubeen Garg এর মৃত্যুতে আসামের শোকের ছায়া

অন্যান্য খবর:  ITR Refund 2025 কত দিনে টাকা আসবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *