Xiaomi 17 Pro Max:ডিজাইনের নতুন অধ্যায় দ্বিতীয় স্ক্রিনের ম্যাজিক

xiaomi-17-pro-max

Xiaomi 17 Pro Max: অ্যাপলকেও পিছনে ফেলে দিল দ্বিতীয় স্ক্রিনের ম্যাজিক

Xiaomi সবসময়ই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ক্যামেরা আর ডিজাইনের এক্সপেরিমেন্ট করে। এবার তারা নিয়ে এসেছে একদম নতুন Xiaomi 17 সিরিজ, যেখানে সবচেয়ে আলোচিত মডেল হলো Xiaomi 17 Pro Max। নতুন এই ফোনটিতে রয়েছে দ্বিতীয় স্ক্রিন, যা একে অন্যসব ফোন থেকে আলাদা করেছে

xiaomi 17 pro max

Xiaomi 17 Pro Max: ডিজাইন

অ্যাপলের নতুন আইফোন 17 সিরিজের মতো ফ্ল্যাট স্ক্রিন আর মেটাল ফ্রেমে আসলেও, Xiaomi এবার দিয়েছে একেবারেই আলাদা টুইস্ট। ফোনের পিছনে ক্যামেরা মডিউলের ভেতরেই বসানো হয়েছে Dynamic Back Display

  • আকার প্রায় 2.5 x 1.8 ইঞ্চি

  • সময়, নোটিফিকেশন, সেলফি প্রিভিউ এমনকি ছোটখাটো গেম খেলার সুবিধাxiaomi-17-pro-max

দ্বিতীয় স্ক্রিনে কী কী করা যাবে?

Customizable থিম ও অ্যানিমেশন

ব্যাক ডিসপ্লেতে ঘড়ি, ওয়ালপেপার, এমনকি কিউট পেট অ্যানিমেশন দেওয়া যাবে।

নোটিফিকেশন দেখা আরও সহজ

ফোন উল্টে রাখলেও রাইড-শেয়ার, ট্রেন, ফ্লাইট বা মিউজিক কন্ট্রোল—সবই দেখা যাবে।

AI Pin ফিচার

QR কোড বা শিডিউল সহজেই পিছনের স্ক্রিনে পিন করে রাখা যাবে।

সেলফির জন্য সেরা ক্যামেরা

মেইন ক্যামেরার প্রিভিউ ব্যাক ডিসপ্লেতে দেখা যাবে, ফলে ফ্রন্ট ক্যামেরার থেকেও অনেক ভালো মানের সেলফি তোলা সম্ভব।

Retro Game Mode

স্পেশাল কনসোল কেস লাগালেই ফোন হয়ে যাবে গেমবয় স্টাইল হ্যান্ডহেল্ড কনসোল।

Xiaomi 17 Pro Max: স্পেসিফিকেশন

প্রসেসর ও পারফরম্যান্স

  • Qualcomm Snapdragon 8 Elite Gen 5

  • সর্বোচ্চ 16GB RAM ও 1TB Storage

ডিসপ্লে ও ব্যাটারি

  • Xiaomi M10 Display Technology

  • Pro Max-এ 7,500 mAh বিশাল ব্যাটারি

  • Pro মডেলে 6,300 mAh ব্যাটারি

  • সিলিকন-কার্বন ব্যাটারি টেকনোলজি

ক্যামেরা সিস্টেম

  • 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ

  • Prism Periscope Telephoto Lens

  • 5X Optical Zoom ও 30cm Macro

Xiaomi 17 Pro Max: কেন আলাদা?

অ্যাপল যেখানে শুধু ডিজাইন পাল্টেছে, Xiaomi সেখানে ফোনে দিয়েছে কার্যকরী দ্বিতীয় স্ক্রিন।ব্যবহারিক সুবিধা ফোন না তুলেই সময় ও নোটিফিকেশন দেখা ,ব্যাক ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটি সেলফি ,কিউআর কোড বা শিডিউল হাতের নাগালে

অন্যান্য খবর: Flipkart Big Billion Days 2025: iPhone 16 থেকে Samsung S24, Google Pixel পর্যন্ত – অবিশ্বাস্য দামে পাওয়া যাবে সব জনপ্রিয় ফোন

One thought on “Xiaomi 17 Pro Max:ডিজাইনের নতুন অধ্যায় দ্বিতীয় স্ক্রিনের ম্যাজিক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *