WBPSC Clerkship Result 2025 প্রকাশিত জানুন Part-II পরীক্ষার তারিখ, কাট-অফ ও পরবর্তী ধাপের বিস্তারিত
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত Clerkship Examination (Part-I) 2023 এর ফলাফল।অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর মোট 89,821 জন প্রার্থী Part-II পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন। ফলাফল এখন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে — psc.wb.gov.in এ গিয়ে সরাসরি মেরিট লিস্ট দেখা যাবে

WBPSC Clerkship Exam 2023 – পরীক্ষার সময়সূচি
WBPSC Clerkship Part-I পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৬ ও ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দীর্ঘ প্রতীক্ষার পর কমিশন অবশেষে ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ফলাফল প্রকাশ করেছে। এবার Part-II পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে। কমিশন খুব শিগগিরই পরীক্ষার নির্দিষ্ট তারিখ, অ্যাডমিট কার্ড প্রকাশের সময় এবং পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে
WBPSC Clerkship Part-I 2023 – ক্যাটেগরি অনুযায়ী কাট-অফ মার্কস
কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই বছরের WBPSC Clerkship (Part-I) পরীক্ষায় ক্যাটেগরি অনুযায়ী কাট-অফ নম্বরের পার্থক্য তুলনামূলকভাবে সামান্য ছিল। সাধারণ (General) শ্রেণির জন্য কাট-অফ নির্ধারিত হয়েছে ৪৯ নম্বর, যেখানে OBC-A ও OBC-B উভয় শ্রেণির জন্য কাট-অফ ছিল ৪৮ নম্বর। অন্যদিকে, SC প্রার্থীদের ক্ষেত্রে কাট-অফ ৪৭ এবং ST শ্রেণির জন্য ২৯ নম্বর নির্ধারিত হয়েছে। কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাট-অফ অঞ্চল ও ক্যাটেগরিভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে
WBPSC Clerkship Result 2025 – কীভাবে চেক করবেন
- অফিসিয়াল ওয়েবসাইটে যান — https://psc.wb.gov.in
- Results/Recommendation” ট্যাবে ক্লিক করুন
- Clerkship Examination (Part-I) 2023 Result” লিংকে ক্লিক করুন
- পিডিএফ ফাইল ডাউনলোড করুন
- Ctrl+F প্রেস করে আপনার রোল নম্বর বা নাম সার্চ করুন
WBPSC Clerkship Result 2025 – নির্বাচনের প্রক্রিয়া
WBPSC Clerkship Result 2025 অনুযায়ী, চূড়ান্ত মেধা তালিকা বা Final Merit List প্রস্তুত করা হবে প্রার্থীদের Part-I ও Part-II পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে। পাশাপাশি, প্রার্থীদের অবশ্যই কম্পিউটার অপারেশন ও টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে, কারণ এই পরীক্ষায় সফলতা অর্জন না করলে তারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পাবেন না। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে — “প্রার্থীদের অবশ্যই Computer Operation ও Typing Test-এ উত্তীর্ণ হতে হবে; তবেই তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন।”
Part-II Admit Card ও Exam Date
WBPSC সূত্রে জানা গেছে, Clerkship (Part-II) পরীক্ষার Admit Card প্রকাশ পেতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে, এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শুরুতে।প্রার্থীরা WBPSC ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে সবচেয়ে আগে আপডেট জানতে পারবেন
