Apple iphone17: ভারতে iPhone 17 সিরিজ: দাম, ফিচার ও প্রি-বুকিং আপডেট

iphone

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর অ্যাপল ‘Awe Dropping’ ইভেন্টে নতুন iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max উন্মোচন করেছে

 

নতুন iPhone 17 আগের মডেলের তুলনায় দামে কিছুটা বেশি হলেও এতে স্টোরেজ অনেক বেশি। বেস ভ্যারিয়েন্টেই রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ, যার ফলে ছবি, ভিডিও এবং অ্যাপস রাখার সুবিধা দ্বিগুণ হয়েছে।

ভারতে iPhone 17 সিরিজের দাম:

অ্যাপল নতুন iPhone 17 লঞ্চ করেছে, যেখানে এই সিরিজে ডিজাইন আপগ্রেড, পারফরম্যান্স বৃদ্ধি এবং নতুন ক্যামেরা ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে এই সিরিজের দাম শুরু হচ্ছে প্রায় ₹৮২,০০০ থেকে

  • iPhone 17-এর দাম শুরু হয়েছে ₹৮২,০০০ থেকে, যেখানে ২৫৬ জিবি স্টোরেজের মডেল ৮২,৯০০ এবং ৫১২ জিবি মডেল ₹১,০২,৯০০
  • iPhone 17 Pro-এর দাম শুরু হয়েছে ₹১,৩৪,৯০০থেকে। ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ₹১,৩৪,৯০০, ৫১২ জিবি মডেল ₹১,৫৪,৯০০ এবং ১ টেরাবাইট স্টোরেজ মডেল ₹১,৭৪,৯০০
  • iPhone 17 Pro Max-এর দাম শুরু হয়েছে ₹১,৪৯,৯০০থেকে। ২৫৬ জিবি মডেল ₹১,৪৯,৯০০, ৫১২ জিবি মডেল ₹১,৬৯,৯০০, ১ টেরাবাইট মডেল ₹১,৮৯,৯০০ এবং ২ টেরাবাইট স্টোরেজ মডেল ₹২,২৯,৯০০

আরও জানুন:BBD সেলে Google Pixel ফোনের অফার

iPhone 17 সিরিজের প্রধান ফিচার

iPhone 17-এ রয়েছে ৬.৩ ইঞ্চি Super Retina XDR ডিসপ্লে ProMotion-সহ, ২৫৬ জিবি বেস স্টোরেজ, নতুন Center Stage ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮MP Fusion ক্যামেরা। Pro মডেলগুলোতে নতুন horizontal ক্যামেরা লেআউট, A19 Pro চিপ, উন্নত থার্মাল পারফরম্যান্স এবং উন্নত ডিসপ্লে সুবিধা দেওয়া হয়েছে

প্রি-বুকিং

ক্রোমা নিশ্চিত করেছে যে অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ ২০৬টি শহরের ৫৭৪টি ক্রোমা স্টোর এবং অনলাইনে croma.com-এ প্রি-বুকিং-এর জন্য উপলব্ধ থাকবে,

iPhone 17 সিরিজের প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর, বিকাল ৫:৩০ টায়, এবং পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা থেকে। গ্রাহকরা স্টোরে প্রি-বুকিং করতে পারবেন iPhone 17 -এর জন্য ₹2,000 দিয়ে, আর iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর জন্য প্রি-বুকিং অ্যামাউন্ট হবে ₹১,৭০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *