Chandra Grahan 2025 Date: চন্দ্রগ্রহণ কোথায়, কবে দেখা যাবে এবং কেন গুরুত্বপূর্ণ ?

Chandra Grahan 2025 Date:এই বছরের দ্বিতীয় ও সর্বশেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। এটি হবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে ফেলবে। জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণকে বিশেষভাবে “ব্লাড মুন” বলে উল্লেখ করেছেন, কারণ এ সময় চাঁদ লালচে বা তামাটে বর্ণের দেখা যায়।

 

তবে এই চন্দ্রগ্রহণের সময় এবং তারিখ নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। কারও মতে এই চন্দ্রগ্রহণ ৭ই সেপ্টেম্বর, আবার কারও মতে এই চন্দ্রগ্রহণ ৮ই সেপ্টেম্বর। আসুন জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণের সঠিক তারিখ এবং সময়।

    চন্দ্রগ্রহণ কোন সময় হবে?

৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ রাত ৯টা ৫৮ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত ১টা ২৬ মিনিটে। চন্দ্রগ্রহণটি মোট ৩ ঘণ্টা ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

  ভারতের কোথায় কোথায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে?

আকাশ যদি মেঘমুক্ত থাকে, তবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পুরো ভারত থেকেই দেখা যাবে। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, লখনৌ, হায়দ্রাবাদ এবং গোয়ার মতো প্রধান শহরগুলোতে এটি স্পষ্টভাবে দেখা যাবে।

  ভারত ছাড়া এই চন্দ্রগ্রহণ কোন দেশগুলোতে দেখা যাবে?

ভারত ছাড়া এই চন্দ্রগ্রহণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ফিজি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়ার কিছু অংশ থেকেও দেখা যাবে।

   চন্দ্রগ্রহণ কেন হয়?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে এবং সেই সময় সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না, শুধু পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে—তখনই চন্দ্রগ্রহণ ঘটে। এর ফলে চাঁদের রঙ পরিবর্তিত হয়ে কালো বা লালচে দেখা যায়। এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

   চন্দ্রগ্রহণ কয় প্রকার এবং কী কী?

     চন্দ্রগ্রহণের সময় কী করা উচিত নয়?

চন্দ্রগ্রহণের সময় কিছু কার্যকলাপ করা উচিত নয় বলে মনে করা হয়।এই সময় গর্ভবতী মহিলা, বৃদ্ধ এবং শিশুদের বিশেষভাবে সতর্ক থাকতে হয়। এদের ঘরের বাইরে যাওয়া এ সময় উপযুক্ত নয়। এছাড়া এই সময় কোনো খাবার খাওয়া উচিত নয়, মন্দিরের দরজাও এ সময় বন্ধ থাকে এবং ধর্মীয় আচরণ বা অনুষ্ঠানও এ সময় করা হয় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *