Flipkart Big Billion Days 2025: iPhone 16 থেকে Samsung S24, Google Pixel পর্যন্ত – অবিশ্বাস্য দামে পাওয়া যাবে সব জনপ্রিয় ফোন

Flipkart ঘোষণা করেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সেল –Flipkart Big Billion Days 2025 (BBD 2025)। অফিশিয়ালি সেল শুরু হবে ২৩শে সেপ্টেম্বর, তবে Flipkart Plus মেম্বাররা পাবেন একদিন আগে থেকেই কেনাকাটার সুযোগ।
প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি নজর থাকবে স্মার্টফোনের দিকেই। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ থেকে বাজেট 5G – সব সেগমেন্টের ফোনে আসছে বিশাল ছাড়।
Flipkart Big Billion Days 2025: iPhone ডিল
Flipkart Big Billion Days 2025-এ Apple-এর iPhone সিরিজে থাকছে বছরের সেরা অফার। এবারের সেলে একাধিক মডেলের দামে মিলবে অবিশ্বাস্য ছাড়
নতুন iPhone 16 যার বাজারমূল্য ₹79,900, সেটি পাওয়া যাবে মাত্র ₹51,999 টাকায়। আবার যারা প্রিমিয়াম মডেল খুঁজছেন তাদের জন্য রয়েছে iPhone 16 Pro, যার দাম ₹1,19,900 হলেও অফারে মিলবে মাত্র ₹69,900 টাকায়। এর থেকেও শক্তিশালী ভ্যারিয়েন্ট iPhone 16 Pro Max, সাধারণত যার দাম ₹1,44,900, সেল চলাকালীন কেনা যাবে মাত্র ₹89,900 টাকায়। আর তুলনামূলক সাশ্রয়ী মডেল খুঁজলে আছে iPhone 16E (SE 4), যার দাম ₹59,900 হলেও অফারে মিলবে মাত্র ₹51,499 টাকায়

Flipkart Big Billion Days 2025: Samsung Offers
Flipkart Big Billion Days 2025-এ Samsung স্মার্টফোনগুলিতে থাকছে একের পর এক চমকপ্রদ ডিল। শুধু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নয়, বাজেট ও মিড-রেঞ্জ ফোনেও থাকছে বিশাল ছাড়। সবচেয়ে আলোচিত মডেল Galaxy S24, যার আসল দাম ₹74,999 হলেও সেলে পাওয়া যাবে মাত্র ₹39,999 টাকায়। একইভাবে, জনপ্রিয় Galaxy S24 FE মডেলটির দাম নেমে আসছে অর্ধেকেরও কমে—₹59,999 থেকে মাত্র ₹29,999-এ। যারা মাঝারি দামের ফোন খুঁজছেন তাদের জন্য রয়েছে Galaxy A35, সাধারণত যার দাম ₹33,999, সেটি মিলবে মাত্র ₹17,999 টাকায়। আর বাজেট সেগমেন্টে দুর্দান্ত চমক দিতে হাজির হয়েছে Galaxy F06, যা পাওয়া যাবে মাত্র ₹7,499 টাকায়, যেখানে এর আসল দাম ছিল ₹12,499। সব মিলিয়ে, Samsung ফোন কেনার জন্য এই সেল হবে সোনায় সোহাগা সুযোগ।

Flipkart Big Billion Days 2025:Google Pixel ডিল
এবারের Flipkart Big Billion Days 2025 সেলে সবচেয়ে আলোচিত স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে একটি হচ্ছে Google Pixel সিরিজ। এ বছর Pixel ফোনগুলিতে থাকছে বছরের সবচেয়ে বড় দামের কাটছাঁট। উদাহরণস্বরূপ, ফ্ল্যাগশিপ Pixel 9 Pro XL, যার আসল দাম ₹1,24,999, সেলে পাওয়া যাবে মাত্র ₹69,999 টাকায়। একইভাবে ভাঁজ করা ডিসপ্লের অনন্য মডেল Pixel 9 Pro Fold, যার বাজারমূল্য ₹1,72,999, অফারে মিলবে মাত্র ₹99,999 টাকায়। আর যারা তুলনামূলক কম দামে Google-এর প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য রয়েছে Pixel 9, যার দাম ₹79,999 হলেও সেলে নেমে আসছে মাত্র ₹34,999-এ।

Nothing, OPPO, vivo, POCO, Motorola, realme ও অন্যান্য ব্র্যান্ডে দারুণ ছাড়
Flipkart Big Billion Days 2025-এ প্রিমিয়াম ফোন ছাড়াও বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনে মিলছে অবিশ্বাস্য ছাড়। Nothing Phone (3) পাওয়া যাবে ₹84,999 থেকে কমে মাত্র ₹34,999-এ, আর Nothing CMF 2 Pro মিলবে ₹14,999-এ। OPPO K13 Turbo Pro কমে হচ্ছে ₹29,999 এবং vivo T4 Lite পাওয়া যাবে মাত্র ₹8,999 টাকায়।
গেমিং ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য POCO X7 Pro থাকছে ₹14,999-এ এবং Motorola Razr 60 কেনা যাবে ₹39,999-এ। এছাড়া realme P4 Pro মিলবে ₹19,999-এ, Infinix Note 50s পাওয়া যাবে ₹13,999-এ এবং Redmi Note 14 SE থাকছে মাত্র ₹11,499-এ।
Flipkart Big Billion Days 2025 সেল হতে চলেছে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট ফেস্টিভ্যাল। iPhone 16 সিরিজ, Samsung S24 ফ্ল্যাগশিপ থেকে শুরু করে বাজেট 5G ফোন পর্যন্ত – সবই পাওয়া যাবে অবিশ্বাস্য দামে। তবে মনে রাখবেন, এই অফার সীমিত সময়ের জন্য এবং স্টক দ্রুত শেষ হয়ে যাবে। তাই এখনই আপনার উইশলিস্ট তৈরি করুন, নয়তো মিস করতে পারেন বছরের সেরা ডিল।
