Nano Banana Trend: গুগল জেমিনির নতুন AI ফিচারে ছবি থেকে 3D ফিগারিন
ইন্টারনেটে ঝড় তুলেছে গুগল জেমিনির নতুন “Nano Banana Trend”। এই ট্রেন্ডে ব্যবহারকারীরা মাত্র একটি ছবি আর ছোট্ট একটি টেক্সট প্রম্পট ব্যবহার করে নিজেদের বা সেলিব্রিটিদের বাস্তবসম্মত 3D ফিগারিন বানাতে পারছেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা এখন জেমিনি অ্যাপে সবার জন্য

অন্যান্য খবর:Apple iphone17: ভারতে iPhone 17 সিরিজ: দাম, ফিচার ও প্রি-বুকিং আপডেট
Nano Banana Trend কী?
“Nano Banana” হলো একটি ভাইরাল AI ট্রেন্ড যেখানে গুগল জেমিনির সাহায্যে ছবিকে ছোট্ট মিনি ফিগারিনে রূপান্তর করা হয়।
ফিগারগুলো দেখতে হয় বাণিজ্যিক কালেক্টিবল খেলনার মতো।
এগুলো রাখা হয় একটি ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক বেসের ওপর।
প্যাকেজিং বক্সও যুক্ত থাকে, যাতে থাকে আর্টওয়ার্ক ও সুন্দর ডিজাইন।
কেন এত জনপ্রিয়?
ব্যবহার একেবারেই সহজ।
কোনো টেকনিক্যাল দক্ষতার দরকার নেই।
সম্পূর্ণ বিনামূল্যে।
তৈরি ফিগারিন দেখতে খুবই বাস্তবসম্মত।
এ কারণেই মাত্র কয়েক দিনের মধ্যেই এই ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে
কীভাবে বানাবেন নিজের 3D ফিগারিন?
ধাপ ১:
Google Gemini বা Google AI Studio খুলুন।
ধাপ ২:
যে ছবি ফিগারিনে রূপান্তর করতে চান, সেটি আপলোড করুন।
ধাপ ৩:
নিচের প্রম্পটটি কপি করে দিন:
“Create a 1/7 scale commercialised figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk. The figurine has a round transparent acrylic base, with no text on the base. The content on the computer screen is a 3D modelling process of this figurine. Next to the computer screen is a toy packaging box, designed in a style reminiscent of high-quality collectible figures, printed with original artwork. The packaging features two-dimensional flat illustrations.”
ধাপ ৪:
Generate বোতামে ক্লিক করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন
ভারতের সোশ্যাল মিডিয়াতেও এই ট্রেন্ড দারুণ জনপ্রিয় হয়েছেভাবুন তো, একসময় যেখানে ছবি থেকে কার্টুন বানানোই ছিল ট্রেন্ড, এখন সেই জায়গা দখল করে নিয়েছে ছবি থেকে 3D খেলনা বানানোর কায়দা!এ যেন একেবারে নিজের ছোট্ট অ্যাকশন ফিগার হাতে পাওয়ার মতো আনন্দ—তাও আবার ফ্রি-তে! গুগল জেমিনির “Nano Banana Trend” প্রমাণ করে দিলো, AI শুধু কাজের জন্য নয়, মজার জন্যও দারুণ

