Nepal:তরুণদের প্রথম পছন্দ সুশীলা কার্কি

Nepal:কেপি অলির পদত্যাগের পর নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা নাম উঠে আসছে

Nepal দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল মিটিং আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন ৫ হাজারেরও বেশি জেন-জেড প্রতিনিধি। আলোচনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি নাম সামনে আসে। তাদের মধ্যে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়রের নামও প্রস্তাবিত হয়েছিল, তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত পছন্দের নাম হিসেবে উঠে আসে সুশীলা কার্কির নাম

এর আগেও সুশীলা কার্কির Nepal দেশের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ উঠেছিল। তবে জেন-জেড-এর প্রস্তাবে রাজি হওয়ার আগে তিনি একটি শর্তের কথা জানান—তাঁর প্রতি সমর্থন হিসেবে অন্তত এক হাজার জনের স্বাক্ষর দেখাতে হবে। তাঁর এই শর্তের পর বিষয়টিতে প্রায় আড়াই হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে।

জেনে নেওয়া যাক সুশীলা কার্কি কে?

৭৩ বছর বয়সী সুশীলা কার্কি ছিলেন একজন নির্ভীক, দক্ষ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিত্ব। তিনি ২০০৬ সালে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টের অ্যাড-হক বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১০ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। এরপর ২০১৬ সালের জুলাই মাসে সুশীলা কার্কি Nepal এর ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে অভিষিক্ত হন।

তিনি ২০১৬ সালের ১৩ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত Nepal এর সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এবং এর পর ২০১৭ সালের ৭ জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

Nepal সম্পর্কিত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুশীলা কার্কি যদি শেষমেশ তরুণদের প্রস্তাব গ্রহণ করেন, তবে তিনি প্রথমেই সেনাপ্রধান জেনারেল রাজ সিগদেল এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সঙ্গে আলোচনা করে এই অনুমোদন নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *