OnePlus 15 রিভিউ ও স্পেসিফিকেশন: ক্যামেরা, ব্যাটারি, ডিজাইন – সব এক নজরে

oneplus 15

OnePlus 15 ফ্ল্যাগশিপ ফোনে আসছে  Snapdragon 8 Gen 5, 7300mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লে সহ দুর্ধর্ষ ফিচার

OnePlus খুব শিগগিরই তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 15 বাজারে আনতে চলেছে — যা ভারতের পাশাপাশি বিশ্ববাজারেও লঞ্চ হবে। এই ফোনে থাকছে নতুন ডিজাইন, আরও উন্নত পারফরম্যান্স, শক্তিশালী ক্যামেরা এবং বড় AMOLED ডিসপ্লে। যদিও OnePlus 15 India Launch Date এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে আসবে ,তবুও বিভিন্ন রিপোর্ট থেকে ফোনটির স্পেসিফিকেশন, দাম ও ডিজাইন সম্পর্কে অনেক তথ্য প্রকাশ্যে এসেছে

oneplus 15

Design

OnePlus 15  এতে একটি স্কয়ার-শেপড ট্রিপল ক্যামেরা মডিউল ও ফ্ল্যাশ থাকবে। সামনে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে সহ স্লিম বেজেল ডিজাইন, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।এছাড়া এর IP68/IP69 Dust & Water Resistance ফোনটিকে আরও টেকসই করে তুলেছে

Display

OnePlus 15-এ রয়েছে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K (1440×3168 পিক্সেল) এবং 165Hz রিফ্রেশ রেট। এতে Dolby Vision, HDR10+ ও Ultra HDR সাপোর্ট থাকায় ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স আরও উন্নত হয়েছে। Ceramic Guard Glass ডিসপ্লেটিকে সুরক্ষা দেয়, আর সর্বোচ্চ 1800 nits ব্রাইটনেস রোদেও স্পষ্ট ভিউ দেয়

Performance

OnePlus 15-এ থাকছে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 (3nm) চিপসেট।এর সাথে Adreno 840 GPU, সর্বাধিক 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ। গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে থাকবে Wind Chi Game Kernel 2.0 ফিচার।অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 16-এর ওপর ভিত্তি করে ColorOS 16

Camera Setup

OnePlus 15 ফটোগ্রাফি প্রেমীদের জন্য এক অসাধারণ অপশন হতে চলেছে।
এতে থাকছে –

  • 50MP Main Sensor (OIS সহ)

  • 50MP Periscope Telephoto Lens (3.5x Optical Zoom)

  • 50MP Ultra-wide Lens (120° FoV)

সেলফির জন্য সামনে রয়েছে 32MP Front Camera, যা 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করবে।
ক্যামেরায় থাকবে Hasselblad Calibration, Laser Focus এবং AI Image Optimization

Battery & Charging

ফোনটিতে বিশাল 7300mAh Silicon-Carbon Battery দেওয়া হয়েছে।এটি 120W Wired Fast Charging এবং 50W Wireless Charging সমর্থন করে।সাথে থাকছে 10W Reverse Wireless5W Reverse Wired Charging সাপোর্ট।দীর্ঘক্ষণ গেমিং ও মাল্টিটাস্কিং করার পরও ফোনটি অনায়াসে পুরো দিন চালানো যাবে

Connectivity & Features

  • 5G, 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, GPS, NavIC সাপোর্ট

  • Under-display Ultrasonic Fingerprint Sensor

  • Stereo Speakers, Hi-Res Audio (24-bit/192kHz)

  • Infrared Port, USB Type-C 3.2 (OTG)

  • AI Features: Circle to Search, Google Gemini Integration, Smart Recognition Tools

OnePlus 15 Price in India

OnePlus 15 এর দাম ভারতীয় বাজারে শুরু হতে পারে প্রায় ₹59,999 থেকে (12GB RAM + 256GB ভ্যারিয়েন্ট)।ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে: Titanium Silver, Emerald Green, এবং Midnight Black

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *