Vivo X300 ও X300 Pro ভারতে কবে আসছে জানুন বিস্তারিত

vivo x300

Vivo X300 Series 5G  অসাধারণ ক্যামেরা, দারুণ পারফরম্যান্স ও পাওয়ারফুল ব্যাটারি নিয়ে হাজির

Vivo আনলো তাদের একদম নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ —  Vivo X300 ও Vivo X300 Pro, যা শক্তিশালী MediaTek Dimensity 9500 চিপসেট, উন্নত Zeiss ক্যামেরা অপ্টিক্স, এবং দ্রুত চার্জিং ক্ষমতা এই ফোনগুলোকে করেছে একদম প্রিমিয়াম লেভেলের।

 

Display & Design

মডেলটিতে রয়েছে 6.31-ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। এই ডিসপ্লে Dolby Vision প্রযুক্তির কারণে আরও উজ্জ্বল ও রঙিন ভিউ প্রদান করে।ফোনটির বডি ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম — অ্যালুমিনিয়াম ফ্রেম ও ম্যাট গ্লাস ফিনিশসহ IP68 রেটিং যুক্ত, ফলে এটি জল ও ধুলা প্রতিরোধী

Camera

 X300 এতে আছে 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো (3x জুম)50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে রয়েছে 50MP Samsung JN1 সেলফি ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে

X300 Pro  মডেলে রয়েছে 50MP Sony LYT-828 সেন্সর Gimbal Stabilization সহ, যা চলন্ত অবস্থাতেও স্পষ্ট ও স্থির ছবি তুলতে সক্ষম।

Performance & Battery

Vivo X300 সিরিজ এসেছে MediaTek Dimensity 9500 (4nm) চিপসেট নিয়ে, যা গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য দারুণ পারফরম্যান্স দেয়।
এতে রয়েছে সর্বোচ্চ 16GB LPDDR5X RAM1TB UFS 4.1 স্টোরেজ

ব্যাটারির ক্ষেত্রে,

  • X300 6,040mAh ব্যাটারি

  • X300 Pro  6,510mAh ব্যাটারি

দুটি ফোনই 90W wired এবং 40W wireless fast charging সাপোর্ট করে

Sound & Connectivity

Vivo X300-এ রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার সহ Dolby Atmos সাপোর্ট, যা প্রিমিয়াম অডিও এক্সপেরিয়েন্স দেয়। কানেক্টিভিটির জন্য আছে Bluetooth 6.0, Wi-Fi 6, ও USB Type-C 3.2 পোর্ট। ফোনটি 5G, 4G VoLTE, GPS (NavIC সহ) এবং NFC সাপোর্ট করে, যা দ্রুত সংযোগ ও নির্ভুল নেভিগেশন নিশ্চিত করে

Vivo X300 সিরিজের দাম (ভারতীয় মূল্যে)

চীনে লঞ্চ হওয়া  X300 সিরিজের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ₹52,000 থেকে শুরু।  X300-এর বেস মডেল (12GB/256GB) প্রায় ₹52,000, আর টপ মডেল (16GB/1TB) প্রায় ₹71,000। অন্যদিকে,  X300 Pro-এর 12GB/256GB ভ্যারিয়েন্টের দাম প্রায় ₹63,000, এবং টপ 16GB/1TB মডেলের দাম প্রায় ₹79,000 হতে পারে।যদিও  X300 Series এখনো ভারতে লঞ্চ হয়নি, রিপোর্ট অনুযায়ী এটি 2025 সালের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে

Vivo X300 সিরিজ এককথায় প্রিমিয়াম ইউজারদের জন্য তৈরি — এর ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ও পারফরম্যান্স সব দিক থেকেই ফ্ল্যাগশিপ লেভেলের। যারা OnePlus 15 বা Samsung S24 Ultra-এর বিকল্প খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট চয়েস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *