ভূমিকম্পে দোলা গোটা উত্তরবঙ্গ! কলকাতাতেও সামান্য প্রভাব

ভূমিকম্প

রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প, উত্তরবঙ্গে তীব্র ঝাঁকুনি— কলকাতাতেও টের

রবিবার বিকেলে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। বিকেল ৪টা ৪১ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি ও তেজপুরের মাঝামাঝি ওদালগুরি জেলা। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পন উৎপত্তি হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রভাব পড়ে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকায়। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন

ভূমিকম্প

 অন্য খবর: গুগল জেমিনির ভাইরাল ‘ন্যানো বানানা’ এআই শাড়ি ট্রেন্ড

ভূমিকম্প উত্তরবঙ্গে তুলনামূলক তীব্র ঝাঁকুনি অনুভূত হলেও, মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।তবে তা কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি,অসমে হওয়া ভূমিকম্প শুধু উত্তরবঙ্গেই নয়, বাংলাদেশ, নেপাল ও ভুটানের বেশ কিছু এলাকাতেও টের পাওয়া যায়। যদিও এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,

গত কয়েক মাস ধরেই উত্তর-পূর্ব ভারতে বারবার ভূমিকম্প হচ্ছে। চলতি মাসের শুরুতে অসমের শোণিতপুর জেলায় রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তারও আগে তিব্বত, বঙ্গোপসাগর ও মায়ানমারের ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গ, সিকিম, অসম এমনকি কলকাতাতেও কম্পন টের পাওয়া গিয়েছিল

প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সমতলের মানুষজন ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের কথা মনে করেই শঙ্কিত হয়ে পড়েছেন। বিশ্বকর্মা পুজোর সময় সেই ভূমিকম্পের আতঙ্ক আজও ভোলেনি অনেকে। এবছরের সেপ্টেম্বরে ফের ভূমিকম্প হওয়ায় সেই স্মৃতিই যেন আবারও ফিরে এল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *