HS 1st Sem Result 2026: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ৩১ অক্টোবর! জানুন কোথায় ও কীভাবে দেখবেন রেজাল্ট
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, ২০২৬ সালের HS 1st Sem Result প্রকাশিত হবে ৩১ অক্টোবর দুপুর ১টা নাগাদ। ফল দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে। শুক্রবার এই ঘোষণা করেছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

কোথায় এবং কীভাবে দেখবেন HS 1st Sem Result 2026
ফলাফল দেখতে শিক্ষার্থীরা যেতে পারবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে
wbchse.wb.gov.in
উপরের অফিসিয়াল ওয়েবসাইটে যান
হোমপেজে “HS 1st Semester Result 2026” লিংকে ক্লিক করুন
আপনার রোল নম্বর ও জন্মতারিখ লিখুন
সাবমিট করার পর স্ক্রিনে ফলাফল দেখা যাবে
ইচ্ছা করলে PDF আকারে ডাউনলোড করতে পারবেন
নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়ন
বছর থেকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে এসেছে নতুন পরিবর্তন — সেমেস্টার সিস্টেম। প্রথম সেমেস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৫, এবং মাত্র ৩৯ দিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে ফলাফল। সংসদ সূত্রে খবর, এই ফলাফল নিয়ে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না, বরং সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মেধাতালিকা (Merit List)-এ প্রথম ১০ জন পরীক্ষার্থীর নাম ও নম্বর প্রকাশ করা হবে।
চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন।
Result এ কী কী তথ্য থাকবে
রেজাল্ট পিডিএফ ফাইলের মধ্যে নিম্নলিখিত তথ্য থাকবে:
প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর
মোট নম্বর ও পার্সেন্টেজ
পরীক্ষার্থীর পার্সেন্টাইল
পাশ/অকৃতকার্য অবস্থা
পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর
দ্বিতীয় সেমেস্টার কবে হবে?
সংসদের ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।এই দুই সেমেস্টারের ফল মিলিয়ে প্রকাশ করা হবে Final HS Result 2026


[…] Winter Skin care: 10 Effective Home Remedies to Keep Your Skin Soft, Smooth, and Glowing WB HS 1st Sem Result 2026 Out on October 31 – Check Marks, Merit List & Percentile Meta’s Shocking Move: AI Replaces Human Reviewers Oppo Find X9 Series Launch in India: Big […]