Honor Robot Phone launch 2026 Pop-up AI Camera and Real Moving Look!

Honor Robot Phone রোবটের মতো চলবে নতুন আকর্ষণীয় স্মার্টফোন!

Honor  2025 সালের অক্টোবর মাসে তাদের Magic 8 Pro ও Magic 8 সিরিজ লঞ্চ করার পরেই চমকে দিল এক নতুন ধারণা দিয়ে —প্রথমবারের মতো উন্মোচন করল Honor Robot Phone, যা হবে তাদের AI Device Ecosystem-এর অংশ।এই ফোনটি রোবোটিক্স, ফটোগ্রাফি ও মাল্টি-মডাল AI প্রযুক্তিকে একত্র করবে। Honor জানিয়েছে, এটি এমন এক ডিভাইস যা “রোবটের গতিশীলতা” এবং “AI ব্রেন” উভয়ই ধারণ করবে

 Launch Date

Honor  তাদের অফিসিয়াল X (Twitter) পোস্টে জানিয়েছে, এই ফোনটি উন্মোচিত হবে MWC 2026 -এ, যা অনুষ্ঠিত হবে বার্সেলোনা, স্পেন-এ

Design and Build

ফোনটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর রোবোটিক ক্যামেরা সিস্টেম —একটি Pop-up AI Camera যা পেছনের মডিউল থেকে উঠে আসে । এই রোবট ক্যামেরায় থাকবে একটি GimbalRotatable Motor, যা একে সাধারণ ফোন থেকে একদম আলাদা করে তুলবে। Honor  একে বলছে “A Revolutionary AI Device” যা Next-Generation ImagingAdvanced Robotics প্রযুক্তির সমন্বয়ে তৈরি। পিছনের প্যানেল দেখতে অনেকটা Apple iPhone 17 সিরিজের মতো, ফোনটির মাঝখানে একটি Alpha Symbol (α) দেখা গেছে, যা Honor-এর নতুন AI Ecosystem ব্র্যান্ডিং হিসেবে ব্যবহৃত হতে পারে।ডানদিকে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন,বাম দিক একদম ক্লিন রাখা হয়েছে।রোবট ক্যামেরাটি লুকিয়ে থাকবে একটি Protective Glass Cover-এর ভেতরে, যাতে সেটি ধুলা ও ক্ষতি থেকে সুরক্ষিত থাকে।এছাড়াও দেখা গেছে USB Type-C Port, যা সম্ভবত অতিরিক্ত অ্যাক্সেসরি সংযুক্ত করার জন্য রাখা হয়েছে।

এই রোবোটিক ক্যামেরাটি কী করতে পারে?

Honor-এর প্রচার ভিডিও (যেটি দেখতে প্রায় AI জেনারেটেড মনে হয়) দেখিয়েছে যে এই ছোট্ট রোবটিক ক্যামেরাটি শুধুমাত্র ছবি তোলার জন্য নয় — এটি নানা ধরণের কাজও করতে পারে। যেমন:

  • এক্সট্রিম স্পোর্টসের সময় ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ

  • পোশাক বাছাইয়ে সাহায্য করা (হ্যাঁ, এটি আপনার লুক নিয়ে মতামতও দেয়!)

  • ছোট বাচ্চাদের খেলাধুলায় ব্যস্ত রাখা

  • আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখা যেন ও নিজেই কিছু ভাবছে

এই ধারণাটি একই সঙ্গে কিউট, অদ্ভুত এবং আকর্ষণীয়

Performance and AI Power

ফোনটিতে থাকবে  Honor-এর নিজস্ব AI Processor, যা রোবটের মতো দ্রুত বিশ্লেষণ, শিখন ও প্রতিক্রিয়া দিতে সক্ষম। Honor বলছে, এই ফোনে থাকবে একটি “AI Brain” —যা মানুষের আবেগ, অভ্যাস ও টোন বুঝে নিজে থেকে কাজ করে, ঠিক এক Emotionally Intelligent Robot Companion-এর মতো

Honor Robot Phone নিঃসন্দেহে 2026 সালের সবচেয়ে আকর্ষণীয় উদ্ভাবনগুলির একটি হতে চলেছে। একটি ফোন যা আপনার মুড বুঝবে, ক্যামেরা ঘুরিয়ে নিজের মতো শট নেবে, আর আপনাকে রোবট সঙ্গীর মতো সাড়া দেবে

অন্যান্য খবর: iPhone Diwali Sale 2025: Prices drop to just ₹39,999!

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version