SIR Update 2025: Is Your Name Missing from 2002 Voter List? Check Now Before It’s Too Late!

২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকলে এবার ভোটই দিতে পারবেন না?” SIR শুরু হচ্ছে মঙ্গলবার থেকে – জানুন সম্পূর্ণ প্রক্রিয়া!

দেশজুড়ে শুরু হতে চলেছে SIR বা Special Intensive Revision — ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া।নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে এই কর্মসূচি।এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে ভুয়ো নাম, মৃত ভোটার এবং অযোগ্য নাগরিকদের নাম থেকে মুক্ত করা, এবং শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম তালিকায় রাখা।এই প্রক্রিয়াকে কেন্দ্র করে এখনই তৈরি হয়েছে উত্তেজনা — কারণ ২০০২ সালের ভোটার লিস্ট এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে

২০০২ সালের ভোটার লিস্ট কেন এত জরুরি হয়ে উঠল?

নির্বাচন কমিশন জানিয়েছে, SIR প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২০০২ সালের ভোটার তালিকাকে প্রাথমিক রেফারেন্স লিস্ট হিসেবে ব্যবহার করা হবে।
অর্থাৎ, যদি আপনার বা আপনার পরিবারের কারও নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে

অনলাইনে 2002 সালের ভোটার লিস্ট দেখবেন যেভাবে:

  1. যান   https://eci.gov.in/

  2. Electoral Roll (2002)” বা “Old Electoral Data” অপশনটি ক্লিক করুন

  3. রাজ্য ও বিধানসভা এলাকা নির্বাচন করুন

  4. আপনার নাম বা পরিবারের সদস্যের নাম দিয়ে সার্চ করুন

  5. পাওয়া গেলে সেই পেজটি প্রিন্ট বা স্ক্রিনশট করে রাখুন

কাদের নাম বাদ যেতে পারে নতুন ভোটার লিস্ট থেকে?

  • ২০০২ সালের ভোটার লিস্টে পরিবারের কারও নাম নেই

  • মৃত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে

  • ভুয়ো বা ডুপ্লিকেট EPIC কার্ডধারী

  • যাদের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থতা

নির্বাচন কমিশনের কড়া নির্দেশ — কেউ যদি ভুয়ো নথি জমা দেন, কিন্তু ২০০২ সালের তালিকায় বাবা-মায়ের নাম না দেখাতে পারেন, তাহলে তাঁর নাম ভোটার লিস্ট থেকে মুছে যাবে।

প্রয়োজনীয় নথি: যা সকলেরই জানা উচিত

নির্বাচন কমিশন ভোটার যাচাইয়ের জন্য ১১টি বৈধ নথি নির্ধারণ করেছে। যেকোনও একটি নথি জমা দিলেই পরিচয় ও বয়স প্রমাণ হিসেবে তা গ্রহণযোগ্য হবে

  • কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী / PSU পেনশনভোগীর আইডি বা পেনশন সার্টিফিকেট
  • ১ জুলাই ১৯৮৭ সালের আগে সরকার/ব্যাংক/ডাকঘর/LIC/PSU থেকে পাওয়া কোনও আইডি বা সার্টিফিকেট
  • জন্ম সনদ (Birth Certificate)
  • পাসপোর্ট
  • শিক্ষাগত সার্টিফিকেট (Secondary বা Graduation)
  • Permanent Residence Certificateরাজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
  • Forest Rights Certificate
  • Caste Certificate (SC/ST/OBC)
  • National Register of Citizens (যেখানে বিদ্যমান)
  • পারিবারিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • সরকারি জমি বা বাড়ি বরাদ্দের কাগজ

SIR কেন এত গুরুত্বপূর্ণ?

SIR-এর মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকায় থাকবে শুধু প্রকৃত নাগরিকদের নাম। এতে মৃত, ভুয়ো বা দ্বৈত নাম মুছে ফেলা হবে।তাই সময় থাকতে আপনার নথিগুলি তৈরি রাখুন — না হলে ২০২৬ সালের ভোটার তালিকায় আপনার নাম অনুপস্থিত থাকতে পারে!

অন্যান্য খবর:  WB HS 1st Sem Result 2026 Out on October 31 – Check Marks, Merit List & Percentile

2 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version