SSC CHSL 2025 Tier 1 Exam: নতুন তারিখ শিগগিরই ঘোষণা হবে
স্টাফ সিলেকশন কমিশন (SSC) জানিয়েছে, SSC CHSL 2025 Tier 1 Exam পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। নতুন তারিখ খুব শিগগিরই প্রকাশ করা হবে। এই পরীক্ষা মূলত ৮ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নেওয়ার কথা ছিল। এর মাধ্যমে সরকারি বিভিন্ন দফতরে LDC, JSA এবং DEO পদে প্রার্থী নিয়োগ করা হয়। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in ভিজিট করতে
অন্যান্য খবর: RRB NTPC CBT-1 2025 Answer Key
কেন পিছিয়ে গেল এসএসসি সিএইচএসএল ২০২৫ পরীক্ষা?এই বিষয়ে কমিশন এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়নি। তবে অ্যাডমিট কার্ড প্রকাশ না হওয়া এবং চলমান SSC CGL 2025 টিয়ার ১ পরীক্ষার কারণে এই পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসএসসি সিজিএল, যা মূলত ১৩–৩০ আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল, প্রযুক্তিগত সমস্যার কারণে পিছিয়ে ১২–২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু সিজিএল পরীক্ষা এখন চলছে, তাই চিএইচএসএল পরীক্ষা সিজিএল শেষ হওয়ার পরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা
SSC CHSL 2025 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৩ জুন ২০২৫, এবং আবেদনকাল চলেছে ২৩ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত। SSC CHSL 2025 টিয়ার ১ পরীক্ষা পূর্বে ৮–১৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছিল, তবে নতুন সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। অ্যাডমিট কার্ড পরীক্ষার নতুন তারিখ ঘোষণার ৩–৪ দিন আগে প্রকাশিত হবে
SSC CHSL 2025 Admit Card ডাউনলোড করার ধাপ: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ ভিজিট করুন, এরপর Admit Card সেকশনে ক্লিক করুন। তার পরে SSC CHSL Tier 1 Admit Card 2025 লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন/রোল নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে লগইন করুন। একবার লগইন করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
