সূর্য গ্রহন 2025: সেপ্টেম্বরের শেষ সূর্যগ্রহণের সময়, কোন কোন রাশির ওপর প্রভাব ও গুরুত্ব
সূর্য গ্রহন 2025 কবে লাগবে?
এবারের বছরের শেষ সূর্য গ্রহন 2025 সালে ২১ সেপ্টেম্বর, রবিবার রাতে ঘটতে চলেছে। এই দিনটি সর্বপিতৃ আমাবস্যাও বটে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ সবসময় আমাবস্যার দিনে হয়। রাত ১০টা ৫৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং এর সমাপ্তি হবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৩ মিনিটে। অর্থাৎ মোট সময়কাল হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
সূর্য গ্রহন 2025 এর সর্বোচ্চ সময়
এই গ্রহণের মধ্যবর্তী বা চূড়ান্ত পর্যায় দেখা যাবে রাত প্রায় ১টা ১১ মিনিটে। তখন সূর্যের একটি বড় অংশ চন্দ্রের ছায়ায় ঢাকা থাকবে। যদিও গ্রহণ গভীর রাতে ঘটছে, তবুও পরদিন ভোরে স্নান, দান এবং প্রার্থনার বিশেষ গুরুত্ব থাকে
সুতক কাল লাগবে কি?
হিন্দু শাস্ত্রে বলা হয়, সূর্যগ্রহণের আগে ১২ ঘণ্টা আগে থেকেই হিন্দু শাস্ত্রে বলা হয়, সূর্যগ্রহণের আগে ১২ ঘণ্টা আগে থেকেই সুতক কাল শুরু হয়। এই সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়। তবে বিশেষ বিষয় হলো—এইবারের সূর্য গ্রহন 2025 ভারত থেকে দৃশ্যমান হবে না
কোথায় দেখা যাবে সূর্য গ্রহন 2025?
এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে—অ্যান্টার্কটিকা,নিউজিল্যান্ড,দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ,অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল, ভারত, বাংলাদেশ ও নিকটবর্তী দেশগুলোতে এটি দেখা যাবে না
সূর্য গ্রহন কেন হয়?
পৌরাণিক বিশ্বাস প্রাচীন কাহিনি অনুসারে, সূর্য গ্রহন ঘটে যখন রাহু ও কেতু সূর্যকে গ্রাস করে। তাই এই সময়কে অশুভ ধরা হয় এবং মন্দিরের দরজা পর্যন্ত বন্ধ রাখা হয়।তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান অনুযায়ী, সূর্য গ্রহন তখন ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে দাঁড়ায়। ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না এবং সূর্য আংশিক বা সম্পূর্ণ ঢাকা পড়ে
রাশিচক্রে প্রভাব
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য গ্রহন 2025 সব ১২ রাশির ওপর প্রভাব ফেলবে। কারও জন্য ইতিবাচক ফল বয়ে আনলেও কিছু রাশির জন্য সতর্ক সংকেত হতে পারে। স্বাস্থ্য, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনে ওঠা-নামা দেখা দিতে পারে।
