Mohalaya 2025: দেবীপক্ষের সূচনা ও প্রকৃত মাহাত্ম্য

Mohalaya 2025: দেবীপক্ষের সূচনা ও প্রকৃত মাহাত্ম্য

আজ সকালেই পালিত হল Mohalaya 2025। পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হল দেবীপক্ষের। বাংলার ঘরে ঘরে আজ ভোরের আগমনী গান, চণ্ডীপাঠে শুরু হয়েছে পুজোর আমেজ। কিন্তু দেবী দুর্গার সঙ্গে মহালয়ার আসল যোগ কোথায়? চলুন বিস্তারিত জানি

Mohalaya 2025 কী?

মহালয়া হল কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনার দিন। শব্দটির আক্ষরিক অর্থ “মহান আশ্রয়” (মহা + আলয়)। যদিও ব্যাকরণ অনুযায়ী এটি “মহালয়” হওয়া উচিত, তবুও সংস্কৃতিগতভাবে স্ত্রীলিঙ্গে মহালয়া বলা হয়। বিশেষজ্ঞদের মতে, দেবীপক্ষের শুভ সূচনার কারণেই এই নামকরণ।

পুরাণে Mohalaya মাহাত্ম্য

পুরাণ মতে, মহিষাসুর ব্রহ্মার বরপাওয়ায় অমর হয়ে ওঠেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছেই তাঁর পরাজয় সম্ভব ছিল।দেবতাদের শক্তি মিলিত হয়ে জন্ম নেন দেবী দুর্গা।অস্ত্র হাতে নিয়ে তিনি মহিষাসুরকে বধ করেন। তাই Mohalaya শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক।

Ramayana অনুযায়ী Mohalaya কাহিনি

রাবণ প্রথম বসন্তকালে দুর্গাপুজো শুরু করেছিলেন, যাকে বাসন্তী পুজো বলা হয়।শ্রী রাম শরৎকালে দেবীর অকালবোধন করেন, যা আজকের শারদীয়া দুর্গাপুজোর উৎস।সেই সূত্রেই Mohalaya দেবীপক্ষের সূচনার প্রতীক।

Mohalaya  মূলত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের দিন হলেও, বাংলার সংস্কৃতিতে এটি পুজোর আগমনী সুরের প্রতীক। এই দিন থেকেই দুর্গোৎসবের আবহে ভরে ওঠে চারিদিক। মহালয়া মানেই শুভ শক্তির আহ্বান, আর শারদীয়ার আনন্দের প্রথম ধাপ।আগে সপ্তমীর দিন চক্ষুদান করা হলেও এখন প্রচলন হয়েছে মহালয়ার দিনেই চোখ আঁকার।কারণ, মহালয়াতেই শুরু হয় দেবীপক্ষ

অন্যান্য খবর: সূর্য গ্রহন 2025: সেপ্টেম্বরের শেষ সূর্যগ্রহণের সময়, প্রভাব ও গুরুত্ব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version